জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের বিরোধিতা করেছেন বলে অভিযোগ থাকা ব্যক্তিদের কর্মকাণ্ড তুলে ধরে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) শাখা ছাত্রশিবির।বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে একাধিক ফেস্টুন প্রদর্শন করে সংগঠনটি। ফেস্টুনগুলোতে আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়।বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে টানানো ফেস্টুনে সংশ্লিষ্ট ব্যক...