কক্সবাজারের উখিয়ায় নবম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ফারুক ইব্রাহিম (৪৮) নামে এক স্কুলশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ফারুক উপজেলার মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি একই উপজেলার মরিচ্যা বাজার এলাকার বাসিন্দা।স্থানীয়রা জানান, গতকাল রবিবার দুপুরে বিদ্যালয়ে ক্লাস চলাকালে ওই ছাত্রীকে শারীরিক ও মানসিকভাবে হয়রানি করেন ফারুক। বিষয়টি জানাজানি হলে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। রাত স...