কুমিল্লায় শিশু অপ্রতিমের হত্যাকাণ্ড বাংলাদেশের বিবেককে নাড়া দিয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতির চিত্রও তুলে ধরলেন তিনি।আজ রবিবার দুপুরে চট্টগ্রাম নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বললেন তিনি। এ অনুষ্ঠানের আয়োজন করেছে চট্টগ্রাম মহানগর দক্ষিণ ছাত্রশিবির।প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম বললেন, ‘গতকালের ঘটনা সারা বাংলাদেশের বি...