দাউদকান্দিতে
ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১৬ কর্মী গ্রেপ্তার
কুমিল্লার দাউদকান্দিতে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ১৬ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুটিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি হাইস মাইক্রোবাস জব্দ করা হয়েছে।দাউদকান্দি মডেল থানার ওসি মো. সাজেদুল ইসলাম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতা প্রতিরোধে পুলিশের কয়েকটি দল সার্বক্ষণিক টহল দিচ্ছে। টহলের সময় পুটিয়া এ...