দূর থেকে দেখলে আধুনিক নকশায় নির্মিত দৃষ্টিনন্দন ভবন। নতুন রং আর আকর্ষণীয় প্রবেশমুখ দেখে মনে হবে নির্মাণকাজ হয়েছে বেশ ভালোভাবেই। কিন্তু কাছে গেলেই মিলছে ভিন্ন চিত্র। মেঝে, বারান্দা ও প্রবেশমুখে অন্তত ২০টি স্থানে ফাটল। দেয়ালে হাতের সামান্য চাপেই খসে পড়ছে পলেস্তারা। দরজা-জানালায় নিম্নমানের কাঠ ব্যবহারের অভিযোগও উঠেছে। নির্মাণকাজ শেষ হলেও এখনো হস্তান্তর করা হয়নি ভবনটি।
হস্তান্তরের আগেই এমন নির্মাণত্রুটি দেখা দেওয়ায় ভবনের গুণগত মান ও স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা। তাদ...