উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ‘ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড
সায়েন্সেস’র (ইউআইটিএস) চতুর্থ সমাবর্তন হয়েছে। পাঁচ হাজারেরও বেশি ছাত্র-ছাত্রীকে
ডিগ্রি দিয়েছে বেসরকারি এ বিশ্ববিদ্যালয়। ১৬ জন শিক্ষার্থী পেয়েছেন চ্যান্সেলর স্বর্ণপদক।
আজ শনিবার ক্যাম্পাসে হাজারো শিক্ষার্থীর উপস্থিতিতে এ অনুষ্ঠান হয়েছে।
সমাবর্তন বক্তা ছিলেন একুশে পদকপ্রাপ্ত শিল্পপতি ও পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি
মোহাম্মদ মিজানুর রহমান।
সমাবর্তন বক্তা বললেন, ‘এ দিনটি মাত্র সমাবর্তনের দিন নয়। এটি জীবনের একটি
সূচনা।...