সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন, ‘আমরা ধর্মের বিভেদ টেনে আর পিছিয়ে থাকব না। ধর্ম-বর্ণের পার্থক্য খুঁজে আর কখনোই ভেদাভেদ তৈরি করব না। জাতি হিসেবে আমরা অনেক পিছিয়ে রয়েছি, আমরা আর উন্নয়ন থেকে বঞ্চিত থাকতে চাই না।’আজ বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন ফরিদপুর-৩ আসনের এই এমপি।
আরও পড়ুন...