কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৭৪ লাখ ২০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার ভোররাতে উপজেলার কালিকাপুর ইউনিয়নের সোনাপুর সীমান্ত এলাকা থেকে এসব শাড়ি আটক করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।বিজিবি জানিয়েছে, সীমান্ত দিয়ে অবৈধ পণ্য পাচার ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করছে বিজিবি। এরই ধারাবাহিকতায় আজ ভোররাতে কুমিল্লা বিজিবি ১০ ব্যাটালিয়নের আওতাধীন আমানগন্ডা বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়...