চাঁদপুরের হাজীগঞ্জে মুরগির খামারের বিদ্যুতের ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাওন (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার হাজীগঞ্জ সদর ইউনিয়নের মাতৈন পাটওয়ারী বাড়ির একটি মুরগির খামার থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহত শাওন উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের নাটেহারা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।স্থানীয়দের ভাষ্য, মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতের কোনো একসময় মাতৈন পাটওয়ারী বাড়ির রাসেল নামের এক ব্যক্তির মুরগির খামারের বিদ্যুতের ক্যাবল চুরি করার চেষ্টা করেন শাওন।...