রংপুরের নোহালী এলাকায় এক সময়ের খরস্রোতা তিস্তা নদী হেঁটে পার হচ্ছিলেন হায়দার আলী। তার মতো হাজারো মানুষ খেয়াঘাট-নৌকা ছাড়াই হাঁটুপানি পেরিয়ে প্রতিদিনই নদীর চরে আবাদকৃত ফসলের দেখভাল করেন। দেশের অন্যতম নদী তিস্তার বুকে এবার কার্তিক মাসেই জেগে উঠেছে বিশাল চর। অথচ আগে চৈত্র মাসে তিস্তার মতো বড় নদীতে জাগত এমন বালুচর। অভিযোগ, ভারত একতরফা পানি প্রত্যাহার করে নেওয়ায় এই দশা তিস্তার।
বৃহত্তর রংপুরের পাঁচ জেলার উল্লেখযোগ্যসংখ্যক মানুষের জীবনরেখা হিসেবে ইতিহাসে তিস্তার সুনাম আছে। কিন্তু ভারত একতরফা পানি প্রত...