চাঁদপুরে ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত অসহায় ৪৫ রোগীর মাঝে চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রত্যেককে ১ লাখ টাকা করে মোট ৪৫ লাখ টাকা প্রদান করা হয়।আজ রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।এ সময় তিনি বলেন, সরকারি এই অর্থ চিকিৎসার কাজেই ব্যয় করতে হবে। প্রয়োজনে ভবিষ্যতেও আর্থিক সহায়তার আবেদন করা হবে। পাশাপাশি অসহায় রোগীদের পা...