দুর্গাপূজার ছুটির পর আজ রবিবার খুলেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। আগামী মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। দীর্ঘ ৩৪ দিনের অচলাবস্থা কাটিয়ে শিক্ষার্থীরা ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছেন। তবে সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।রবিবার শিক্ষকদের উদ্দেশে দেওয়া এক খোলা চিঠিতে শিক্ষার্থীরা ক্লাসে ফেরার পরিবেশ তৈরিতে সহযোগিতা চেয়েছেন।চিঠিতে তারা উল্লেখ করেছেন, দীর্ঘদিন ক্লাস-পরীক্ষা বন্ধ...