বরাবর
পুলিশ কমিশনার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)
জনাব,
আমি এক পেশাদার চোর। চুরিবিদ্যায় আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। ছোটখাটো চুরি দিয়ে কর্মজীবন শুরু করলেও এখন আপনাদের মতো সম্মানিত বাহিনীর একটি টহল গাড়ি চুরি করে আমি চোরসমাজের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছি। এ অর্জন শুধু আমার একার নয়, এটি দেশের তাবৎ চোরকুলের বহুদিনের লালিত স্বপ্নের বাস্তবায়ন। এতদিন আমরা সাধারণ মানুষের বাড়িঘর, মসজিদে মুসল্লিদের জুতা, দোকানপাট, মোটরসাইকেল, মোবাইল ফোন কিংবা গরু-ছাগল, মুরগি চুরি করে নিজেদের প্রতিভা...