ফরিদপুরের বোয়ালমারী পৌর শহরের থানা রোডে সিসি ক্যামেরায় চুইংগাম লাগিয়ে একটি দোকানে অভিনব চুরির ঘটনা ঘটেছে। চোরেরা দোকানের টিনের চালের স্ক্রু খুলে ভেতরে ঢুকে প্রায় ৩ লাখ ২৩ হাজার ৭০০ টাকার সিগারেট ও নগদ টাকা নিয়ে গেছে।গতকাল শুক্রবার গভীর রাতে পৌর এলাকার 'মোল্যা ফাস্টফুড কর্নার' নামে একটি দোকানে এ চুরির ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত দোকান মালিক বিপ্লব মোল্যা (৩৫) বোয়ালমারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাজার এলাকার বাসিন্দা।লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বেচাকেনা শেষে দোকা...