তিস্তা নদী প্রকল্প নিয়ে বাংলাদেশ-ভারত সম্পর্কে যে কূটনৈতিক টানাপড়েন তৈরি হয়েছিল, তার রেশ কাটতে না কাটতেই এবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছে চীনের প্রস্তাবিত চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর (সিবিএমইসি/সিএমবিসি)। ঢাকার কাছে এটি একদিকে যেমন অর্থনৈতিক সম্ভাবনার নতুন দরজা খুলে দিতে পারে, অন্যদিকে তেমনি আঞ্চলিক কূটনীতি, নিরাপত্তা এবং পরাশক্তিগুলোর প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতেও পরিণত করতে পারে বাংলাদেশকে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক বেইজিং সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই ক...