কুড়িগ্রামের চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গিয়ে অবহেলার শিকার হওয়ার অভিযোগ করেছেন সাইদার মিয়া নামে এক ব্যক্তি। হাতের ক্ষতস্থানে কাচের টুকরো রেখেই চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। এক মাসেরও বেশি সময় পর অস্ত্রোপচার করে তার হাত থেকে কাচের দুটি টুকরো বের করা হয়েছে। এ ঘটনায় হাসপাতালের চিকিৎসাসেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।স্থানীয় সূত্রে জানা গেছে, সাইদার মিয়া চিলমারীর মজিদের পাড় এলাকার বাসিন্দা। তিনি অত্যন্ত দরিদ্র ও ভূমিহীন। অন্যের জমিতে আশ্রয় নিয়ে...