পৃথিবীর নানা প্রান্তে রয়েছে প্রাকৃতিক গ্যাসে জ্বলা এমন আগুন, যা হাজার বছর ধরে জ্বলছে বলে ধারণা করা হয়। কোনোটি জড়িয়ে আছে প্রাচীন ধর্মবিশ্বাসের সঙ্গে, কোনোটি আবার প্রকৃতির অপূর্ব দৃশ্য হয়ে টানে পর্যটকদের।যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের একটি বনে ঝরনার পানি ঝরে পড়ছে পাথরের গা বেয়ে। ঝরতে থাকা জলধারার ঠিক পেছনে জ্বলছে ছোট্ট একটি আগুন। বাতাস আর পানির ছিটায় শিখাটি কাঁপছে, তবু নিভে যাচ্ছে না। দূর থেকে দেখলে মনে হবে, পানি আর আগুন যেন পাশাপাশি বাস করার অদ্ভুত এক কৌশল শিখে নিয়েছে।ঝরনাটির নাম ইটারনাল ফ্ল...