‘জুলাই শহীদ’ দিবসে শহীদদের স্মরণে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আজ মঙ্গলবার এক বিবৃতিতে ডা. শফিকুর রহমান বললেন, ‘১৬ জুলাই ‘জুলাই শহীদ’ দিবস জাতীয় ইতিহাসের এক গৌরবময় ও বেদনাবিধুর দিন। এ দিনে বৈষম্য, জুলুম-নির্যাতন ও অন্যায়-অবিচারের বিরুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদদের শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করতে হবে।’তিনি বললেন, ‘ন্যায়ভিত্তিক সমাজ ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাদের আত্মত্যাগ জাতি চিরদিন স্মরণ রাখবে।’বিবৃতিতে ডা. শফিকুর রহমান শহীদদের রুহের মাগফিরাত...