ছিলেন চা দোকানি। জীবনের প্রয়োজনে রিকশাও চালিয়েছেন। আজ তিনি উদ্যোক্তা।
লিখেছেন সঞ্জিব দাস
কাঠের তাঁতে সুতা বুনছেন আব্দুল আওয়াল ব্যাপারি। একবার এদিকে, আরেকবার
ওদিকে ছুটছে হাত। ধীরে ধীরে বুননে ফুটে উঠছে পাটের চট। সেই চট দিয়ে তৈরি হবে মানিব্যাগ
কিংবা নারীদের হ্যান্ডব্যাগ। ফরিদপুরের সদরপুর উপজেলার বাইশরশি গ্রামের এই বাড়িটিতে
তৈরি হয় এমন সব পাটপণ্য, যেগুলো বিক্রি হয় দেশের পরিচিত লাইফস্টাইল ব্র্যান্ড আড়ংয়ের
মাধ্যমে।
আওয়াল ব্যাপারির বয়স ৬৬ বছর। একসময় চায়ের দোকান আর রিকশা চালিয়ে
সংসার চালাতে হিমশ...