পৃথিবী যেমন সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, ঘড়িকাটা চলছে, কোথাও রাত কোথাও দুপুর। কোথাও কেবল শুরু দিনের। কারও রসুইঘরে কেটলিতে ফুটছে চায়ের পানি। কেউ হয়ত ফুটন্ত পানিতে চা পাতা দিয়ে অপলক তাকিয়ে সাজাচ্ছেন দিনের কর্মপরিকল্পনা। কারও দিনের শুরুটা চায়ের কাপে চুমুক দিয়ে। বহুকাল ধরে এই পানীয় মানুষের দৈনন্দিন সঙ্গী।...