ফরিদপুরের বোয়ালমারী উপজেলার নদী, খাল-বিল ও উন্মুক্ত জলাশয়ে অবাধে ব্যবহার হচ্ছে পরিবেশ বিধ্বংসী ‘চায়না দুয়ারি’ জাল। অতিসূক্ষ্ম ফাঁসের এই জালে রেণু-পোনা থেকে শুরু করে ডিমওয়ালা মা-মাছসহ বিভিন্ন জলজ প্রাণী নির্বিচারে ধ্বংস হচ্ছে। এতে একদিকে যেমন কমে যাচ্ছে দেশীয় মাছের প্রজনন ও বংশবিস্তার, অন্যদিকে চরম হুমকির মুখে পড়ছে জলজ জীববৈচিত্র্য। দিনের পর দিন চায়না দুয়ারির ব্যবহার বাড়লেও এর বিক্রি ও ব্যবহার বন্ধে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের কার্যকর তৎপরতা না থাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে।স্থানীয়দের অভ...