বান্দরবানে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের ওষুধসামগ্রী জব্দ করা হয়।কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, গতকাল রবিবার রাতে সীমান্ত পিলার-৩৪ থেকে সাড়ে তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। এ সময় সন্দেহজনকভাবে চলাচলকারী তিন ব্যক্তিকে তল্লাশি করা হয়। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের ওষুধসা...