যে ঘরটিতে স্বামী-সন্তান নিয়ে থাকার কথা, সেই ঘরেরই ভাঙা এক কোণে পলিথিন
বিছিয়ে রাত কাটছে আছিয়া বিবির। সেপ্টেম্বরের এক সকালে পাহাড়ি ঢলের স্রোত মুহূর্তেই
ভাসিয়ে নিয়ে যায় তার ঘরের চালসহ সবকিছু। প্রাণ বাঁচাতে প্রতিবেশীরা তাকে টেনে বের করেন।
তিন দিন না খেয়ে থাকার পর কোনো রকমে ঘরে ফিরলেও এক মাস পেরিয়ে গেলেও কাটেনি দুর্ভোগ।
মেলেনি সরকারি কোনো সহায়তাও।
আছিয়া
বিবির ভাষ্য, সকাল ৮টার দিকে
হঠাৎ ঢল এসে যা
ছিল সব ভাসিয়ে নিয়ে
গেছে। আমাকে ঘরের ভেতর থেকে
মানুষ টেনে বের করে
বাঁচিয়েছে। এখন ভাঙা ঘরেই
কোনো রকমে থাকছ...