চার দিনের টানা বৃষ্টির ধকল সইতে না পেরে লামার আজিজনগর চাম্বি স্কুল ও কলেজ ভবনের সীমানা দেয়াল ধসে পড়েছে।ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবু হানিফ জানান,
বুধবার দুপুরে এ ঘটনার পর এখন মূল একাডেমিক ভবন ধসে পড়ার শঙ্কা দেখা দিয়েছে।তিনি জানালেন, দেয়ালের নিচের মাটি সরে যাওয়ায় সীমানা দেয়ালটি ধসে ৫০ ফুট খাদে পড়ে যায়।
আর দুই ফুট মাটি ধসে গেলে ভবনটিকে আর রক্ষা করা যাবে না।সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২০-২০২১ অর্থ বছরে শিক্ষা প্রকৌশল বিভাগ ৪ তলা বিশিষ্ট এই একাডেমিক ভবন নির্মাণ করে।আজিজনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্...