নিউইয়র্ক সিটিতে চাইল্ড কেয়ারের অপেক্ষমাণ তালিকায় থাকা ১০ হাজারের বেশি শিশুর জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে। এসব শিশুকে বিনা মূল্যে চাইল্ড কেয়ার সুবিধার আওতায় আনার ঘোষণা দিয়েছেন মেয়র জোহরান মামদানি। সোমবার, ৫ অক্টোবর এ ঘোষণা দেওয়া হয়।চাইল্ড কেয়ার অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের অপেক্ষমাণ তালিকায় থাকা শিশুদের পর্যায়ক্রমে ভাউচারের আওতায় আনা হবে। বর্তমানে ২৯ হাজারের বেশি শিশু এই তালিকায় রয়েছে।আগামী কয়েক সপ্তাহের মধ্যে অপেক্ষমাণ তালিকায় থাকা পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ শুরু হবে। এরপর কয়েক মাস ধরে ধাপে ধাপে আবে...