ফ্রান্সের নঁতে শহরে কারমেলিত মঠের পুরনো একটি চ্যাপেলে অবস্থিত ‘সিনেমাতোগ্রাফ’ ঐতিহাসিক একটি প্রেক্ষাগৃহ। গত ১৩ সেপ্টেম্বর থেকে বন্ধ রয়েছে এটি। দুই মাসের বেশি সময় পর শেষবারের মতো খুলছে এর দরজা। উপলক্ষ তিন মহাদেশের চলচ্চিত্র নিয়ে আয়োজিত ৪৮তম থ্রি কন্টিনেন্টস ফেস্টিভ্যাল। আজ শুক্রবার শুরু হচ্ছে ৯ দিনের এই উৎসব। এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার তুলনামূলক কম পরিচিত কিন্তু গুরুত্বপূর্ণ কাহিনিচিত্র ও প্রামাণ্যচিত্র থাকছে এতে। ‘সিনেমাতোগ্রাফ’ প্রেক্ষাগৃহের লাল রঙের আসনগুলোতে বসে এগুলোর বেশিরভাগই দেখা যাব...