বাংলা ভাষার ইতিহাসে ড. মুহম্মদ শহীদুল্লাহ এক আলোকবর্তিকা, যার জীবন, চিন্তা ও সাধনা মিশে রয়েছে বাংলা ভাষাচর্চার গভীরে।
১৮৮৫ সালে পশ্চিমবঙ্গের চব্বিশপরগনা জেলার পেয়ারা গ্রামে তার জন্ম। ছোটবেলায় বাড়িতেই উর্দু, ফারসি ও আরবি শেখা। আর স্কুলে শিখলেন সংস্কৃত। এই বহুভাষিক ভিত্তিই তার ভবিষ্যৎ চিন্তার ভিত গড়ে...