চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানাধীন চন্দ্রনগর এলাকার একটি কলোনিতে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত থেকে বাবুলের কলোনিতে বসবাসরত লোকজন ডায়রিয়া আক্রান্ত হয়। এখন পর্যন্ত অন্তত ৪০ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এর মধ্যে একজন মারা গেছেন। তার নাম আবদুল মতিন (৭৫)। তাকে আজ শুক্রবার দুপুরে ওই এলাকার বেসরকারি মেডিকেল মেরিন সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালটির চিকিৎসক রাতুল হালদার জানান, বৃদ্ধ লোকটিকে দুপুরে নিয়ে আসা হয়...