টাকা জমা দিয়েও প্রবেশপত্র ও নিবন্ধন কার্ড না পাওয়ায় বগুড়ার মহাস্থান মাহীসওয়ার ডিগ্রি কলেজের ১০ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দিতে পারেননি।অভিযোগ উঠেছে, কলেজের কম্পিউটার অপারেটর সাব্বির হোসেন শাওন পরীক্ষার্থীদের কাছে থেকে টাকা নিয়ে আত্মসাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সকালে কলেজে এসে প্রবেশপত্র না পেয়ে ভুক্তভোগী শিক্ষার্থীরা কলেজের সামনে অবস্থান নেন। অর্থ আত্মসাতের বিষয়টি জানাজানি হলে কম্পিউটার অপারেটর গা ঢাকা দিয়েছেন।
কলেজ সূত্র ও ভুক্তভোগী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ বছর মহাস্থান...