ককরোচ জনতা পার্টির নেতৃত্বে ১৭ দিন ধরে দিল্লির যন্তর মন্তরে অনশন চালিয়ে যাচ্ছেন শিক্ষাবিদ, উদ্ভাবক ও সমাজকর্মী সোনম ওয়াংচুক। শারীরিক অবস্থার অবনতি হলেও তার দাবিগুলো নিয়ে এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তরফে কোনও ইতিবাচক পদক্ষেপ বা স্পষ্ট বার্তা সামনে আসেনি। এই পরিস্থিতিতে তার সমর্থনে সরব হয়েছেন বলিউড অভিনেতা ওমি বৈদ্য, যিনি ‘থ্রি ইডিয়টস’ ছবিতে চতুর রামালিঙ্গম চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন।সোনম ওয়াংচুকের আন্দোলন মূলত শিক্ষা ব্যবস্থা, পরীক্ষার স্বচ্ছতা, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত...