ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের পর নতুন করে সংকট দেখা দিয়েছে। এই আসনে নির্বাচন কমিশনের পরবর্তী করণীয় কী হবে তা নিয়ে আলোচনা এখন তুঙ্গে। আসনটিতে নতুন করে নির্বাচন হবে নাকি, দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থীকে বিজয়ী করা হবে তা নিয়ে চলছে আলোচনা। এসব নিয়ে কমিশনও এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।
নির্বাচন কমিশন (ইসি) আপিল বিভাগের রায়ের পূর্ণাঙ্গ কপি আসা পর্যন্ত অপেক্ষা করবে। এর পর আদালতের সিদ্ধান্ত অনুযায়ী তারা পরবর্তী পদক্ষেপ নেব...