চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা অনুদান দেওয়ার আশ্বাস দিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। এ অর্থ পাওয়া গেলে বর্জ্য সংগ্রহ ও পরিবহনের জন্য ৫০টির বেশি আধুনিক যান এবং নতুন স্যানিটারি ল্যান্ডফিল নির্মাণে প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনা হবে।আজ বুধবার চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নগর ভবনে প্রশাসক ডা. শাহাদাত হোসেনের সঙ্গে জাইকা প্রতিনিধিদলের বৈঠকে এসব তথ্য জানানো হয়।বৈঠকে জানানো হয়, সম্ভাব্য অনুদান প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে (ফিজিবিলিটি স্টাডি) এর...