চট্টগ্রামে আগামী বুধবার থেকে শুরু হচ্ছে ‘চট্টগ্রাম রিজিওনাল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬’। স্থবিরতা কাটিয়ে ক্রিকেট মাঠকে আবারও জাগিয়ে তুলতে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এ টুর্নামেন্ট।সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানালেন বিসিবি পরিচালক ও রিজিওনাল টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের আহ্বায়ক মিনহাজুল আবেদীন নান্নু।নান্নু বলেছেন, স্থবিরতা কাটিয়ে চট্টগ্রামের ক্রিকেটকে আবারও জাগিয়ে তুলতে এবং খেলোয়াড়দের প্রাক্-...