চট্টগ্রামের
সিরাজ ফোর এইচ স্পোর্টস কমপ্লেক্স মাঠে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো ‘চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজ
টি-২০ ক্রিকেট লীগ ২০২৬’-এর জমকালো ফাইনাল ম্যাচ ও সমাপনী পুরস্কার
বিতরণী অনুষ্ঠান। শনিবার শ্বাসরুদ্ধকর ফাইনালে এনএইচটি স্পোর্টসকে ২৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ন
হয়েছে রাইয়ান স্পোর্টস।
ফাইনাল ম্যাচ
শেষে এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের
(বিসিবি) পরিচালক ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সিরাজউদ্দিন মো. আলমগীর, উপদেষ্টা,
সিজেকেএস ক্লাব সমিতি: হাফিজুর...