চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা এবং খালাস না হওয়া ৪৪২ কনটেইনার
পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউজ। বন্দর এলাকায় কনটেইনার
জট কমানো, সার্বিক সক্ষমতা বৃদ্ধি এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধে নিয়মিত কার্যক্রমের
অংশ হিসেবে এই নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। নিলাম প্রক্রিয়াটি পরিচালনা করা হবে অনলাইনে
ই-অকশনের মাধ্যমে।
চট্টগ্রাম কাস্টমস সূত্রে জানা গেছে, জাতীয় রাজস্ব বোর্ডের
(এনবিআর) আওতাধীন দুটি পৃথক ই-অকশনের মাধ্যমে এসব পণ্য বিক্রি করা হবে। এর মধ্যে বিশেষ
ই-অকশন নাম্বার ১০/২০২৬-এর...