দেশের বিভিন্ন এলাকায় সম্প্রতি একের পর এক জব্দ হচ্ছে ঘোড়ার মাংস। চলতি মাসেই জামালপুর, গাজীপুর ও ময়মনসিংহে ঘটেছে এমন ঘটনা। সবশেষ গতকাল বৃহস্পতিবার শেরপুরের ঝিনাইগাতীতে পাওয়া গেছে ঘোড়ার মাংসের চালান। ঝিনাইগাতীর ফুলহারি এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাত ১টার দিকে এই চালান জব্দ হয়, জানালেন থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান।পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, ওই এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে ঘোড়া জবাই করে মাংস বিক্রি করে আসছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভও রয়েছে। স্থানীয়দের দেওয়া...