সারাদিনের ক্লান্তি শেষে ঘুমই এনে দেয় প্রশান্তি। ভালো ঘুমের জন্য আরামদায়ক বিছানা ও শান্ত পরিবেশের গুরুত্ব আমরা জানি। তবে ঘুমানোর ভঙ্গিও যে শরীরের সুস্থতা ও ঘুমের মানের ওপর প্রভাব ফেলে, তা অনেকেই খেয়াল করি না। বিজ্ঞান বলছে, সবার জন্য ঘুমের একটিমাত্র সেরা ভঙ্গি নেই। আমেরিকান একাডেমি অব স্লিপ মেডিসিনের বিশেষজ্ঞ ডক্টর জন সাইটোর মতে, কোন ভঙ্গি উপকারী হবে, তা নির্ভর করে ব্যক্তির শারীরিক অবস্থার ওপর।শ্বাসপ্রশ্বাসই আসল কথাঘুমের ভালো ভঙ্গির অন্যতম শর্ত হলো স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারা। যে ভঙ্গিতে শ্বাস ন...