নগরের বহদ্দারহাট এলাকায় একটি নকল ঘি তৈরির কারখানাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।আজ রবিবার দুপুরে এম আর কনজিউমারস প্রোডাক্টস নামের ওই প্রতিষ্ঠানে অভিযান চালায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কারখানা থেকে বিপুল পরিমাণ নকল ঘি জব্দ করা হয়।জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক ফয়েজ উল্ল্যাহর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। পুলিশ অভিযানে সহযোগিতার করেন।
উপ-পরিচালক ফয়েজ উল্ল্যাহ জানান, ঘি তৈরির মূল উপাদান দুধ ছাড়াই ঘি তৈরি হচ্ছিল। পামওয়েল, কৃত্রিম ফ্লেভার ও ক্ষতিকর রাস...