খুলনায় গত ২৪ ঘণ্টায় মহানগর ও জেলা পুলিশের পৃথক অভিযানে ৭৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭৫ পিস ইয়াবা উদ্ধার এবং ১৪টি যানবাহন আটক করা হয়েছে।গত মঙ্গলবার রাত ১২টা থেকে গতকাল বুধবার রাত ১২টা পর্যন্ত এসব অভিযান চালানো হয়। আজ বৃহস্পতিবার সকালে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) ও জেলা পুলিশের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।কেএমপির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে গত ২৪ ঘণ্টায় পুলিশের ৮টি থানা ও গোয়েন্দা শাখা পৃথক অভিযান চা...