চেক প্রতারণার মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহীর গোদাগাড়ী উপজেলা কমিটির আহ্বায়ক জিয়াউর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ সোমবার দুপুর ২টার দিকে গোদাগাড়ী উপজেলা সদরের ডাইংপাড়া মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিঞা জানিয়েছেন, মামলাটিতে জিয়াউরের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
আরও পড়ুন
ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, ৫ জন গুলিবিদ্ধ...