যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউজে বসেই গ্রিনল্যান্ড কেনার আকাঙক্ষা প্রকাশ করেছিলেন। এমনকি একসময় দ্বীপটির নিয়ন্ত্রণ নিতে দিয়েছিলেন সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকিও। সেই অবস্থান নিয়ে ডেনমার্ক ও ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে টানাপড়েন তৈরি হয়েছিলও। এরপর বেশ কিছুদিন এ বিষয়টি ছিল আড়ালে। এমন বাস্তবতায় স্থানীয় সময় শুক্রবার ট্রাম্প জানালেন, যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও তাদের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড একটি চুক্তিতে পৌঁছেছে। নিজের মালিকানাধীন সামাজিক যোগায...