চট্টগ্রামে গ্রামীণফোনের টাওয়ার থেকে ব্যাটারি চুরির ঘটনা তদন্তে নেমে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা আন্তঃজেলা ব্যাটারি চোরচক্রের সদস্য বলে দাবি পুলিশের।আজ শনিবার দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ৬ জনের মধ্যে পাঁচজনকে গত ২৭ অক্টোবর চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন মোহাম্মদ সোহাগ, সাহিদ হোসেন, শামসুদ্দিন, মোজাম্মেল হক ও ইউনুস। রিমান্ডে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে কুমিল্লার লাকসাম থেকে সাইফুল ইসলাম স্বপন নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়ে...