ক্যারিবীয় দেশ হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সে রাতভর সশস্ত্র গ্যাংয়ের হামলার তাণ্ডবে অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২২ জন। স্থানীয় সময় রোববার রাতে হওয়া এই হামলায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে দেশটির জাতিসংঘ অফিস।হাইতির মানবাধিকার সংগঠন আরএনডিডিএইচ জানিয়েছে, রাত সাড়ে ১০টার দিকে শুরু হওয়া ওই হামলায় ৩০ থেকে ৪০ জন নিহত এবং ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন। তবে পুরোপুরি নিশ্চিত হয়ে হতাহতের সংখ্যা নির্ধারণ করা কঠিন বলে জানিয়েছে তারা।হাইতি সরকার হামলাটিকে ‘জঘন্য’ বলে নিন্দা জানিয়েছ...