বয়স ৪১ ছুঁইছুঁই হলেও থামার
কোনো লক্ষণ নেই ক্রিশ্চিয়ানো রোনালদোর। ১,০০০ অফিসিয়াল গোলের ঐতিহাসিক মাইলফলকের দিকে
প্রতিনিয়ত ছুটছেন আল-নাসরের পর্তুগিজ অধিনায়ক। তবে নিজে গোল করায় রোনালদো যতটা আগ্রহী,
সতীর্থদের দিয়ে গোল করানোয় তার ততটা আগ্রহ নেই। চলতি বছর এখন পর্যন্ত ২৪ গোলের বিপরীতে
রোনালদোর অ্যাসিস্ট মাত্র একটি!
চলতি বছর এখন পর্যন্ত সৌদি
প্রো লিগে ৮টি গোল করেছেন রোনালদো। এছাড়া এএফসি চ্যাম্পিয়নস লিগে ১টি, বিশ্বকাপে ৩টি
অন্যান্য ম্যাচ মিলিয়ে ১২টি- মোট ২৪টি গোল করেছেন পর্তুগিজ মহাতারকা। অপ্টার...