চট্টগ্রাম নগরীর রিয়াজুদ্দিন বাজারের তিন পুলের মাথা এলাকায় গোলাম রসুল মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার বেলা আড়াইটার দিকে মার্কেটের চতুর্থতলায় আমদানি করা কৃত্রিম ফুলের গুদামে আগুন লাগে। এতে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের দাবি।ফায়ার সার্ভিস সূত্র জানায়, ৩টা ১০ মিনেটে তারা আগুন লাগার খবর পায়। ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় আড়াই ঘণ্টা পর বিকাল সাড়ে ৫টায় আগুন নিয়ন্ত্রণে আসে।আগুনের কারণে পুরো মার্কেটে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে ব্যবসায়ী এবং ক...