উপকূলীয় জেলা বাগেরহাটের রামপালে প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চালু হয়েছে ‘সেবাবন্ধু’ কার্যক্রম। সুন্দরবনের গোলপাতা দিয়ে তৈরি গোলঘরে বসেই বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি শনাক্ত করা, রোগীদের নিয়মিত পর্যবেক্ষণ এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসার আওতায় আনাই এ উদ্যোগের মূল লক্ষ্য।‘আমাদের গ্রাম ক্যানসার কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার’-এর উদ্যোগে পরিচালিত এ কার্যক্রমের আওতায়...