আজকের দিনে যেকোনো ফুটবল
ম্যাচে দেখা যায়—মাঠের অন্য ১০ জন খেলোয়াড় নির্দিষ্ট ক্লাবের ঐতিহ্যবাহী
পোশাক পরে দৌড়াচ্ছেন, আর পোস্টের নিচে দাঁড়িয়ে থাকা গোলরক্ষকের গায়ে শোভা পাচ্ছে সম্পূর্ণ
আলাদা রঙের জার্সি। কিন্তু ফুটবলের সূচনালগ্নে গোলরক্ষক ও বাকি খেলোয়াড়দের মধ্যে পোশাকে
কোনো পার্থক্য ছিল না। এমনকি সতীর্থদের সঙ্গে গোলরক্ষককে আলাদা করার একমাত্র উপায় ছিল
তার মাথার একটি টুপি!
উনিশ শতকের শেষের দিকে
ফুটবল দলগুলো ধীরে ধীরে নিজস্ব ক্লাব কালার তৈরি করতে শুরু করে। তবে গোলরক্ষক অন্য
সব খেলোয়াড়ের ম...