খুলনায় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার কথা বলে এক গৃহবধূকে (৪০) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক নারী ও দুই যুবকের বিরুদ্ধে মামলা করেছেন ওই নারী।গৃহবধূর এক মামাতো ভাই জানান, এক আত্মীয়ের মাধ্যমে রাজু নামের এক যুবকের সঙ্গে তার বোনের পরিচয় হয়। তিনি সাতক্ষীরার একটি বেসরকারি ক্লিনিকে চাকরি করেন। গত বৃহস্পতিবার বিকালে একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসক দেখানোর নাম করে তার বোনকে কয়রা উপজেলা থেকে তালায় ডেকে নিয়ে যান রাজু। সন্ধ্যা হয়ে যাওয়ায় আর চিকিৎসক দেখানো সম্ভব হবে ন...