খুলনায় খুশি (২৫) নামে এক গৃহবধূকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে নগরীর জিন্নাহপাড়া বউবাজারের সাত নম্বর গলিতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত খুশি জিন্নাহপাড়ার সুমন সরদার ওরফে ব্লেড বাবুর স্ত্রী। হত্যাকাণ্ডের তথ্য নিশ্চিত করেছেন নগরীর লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন।স্থানীয়রা জানান, সন্ধ্যা পৌঁনে ৭টার দিকে দৃর্বৃত্তরা গৃহবধূকে খুশিকে কুপিয়ে জখম ও গুলি করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিক...