নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী বাজারে জেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক হাজী আবুল কাশেমকে লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন তার ঘনিষ্ঠ সহযোগী ইয়াছিন সেন্টু (৫৪)। আবুল কাশেমকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে গিয়ে তার বুকের বাঁ পাশে গুলিটি লাগে।বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে চৌমুহনী বাজারের হকার্স মার্কেটের মূল গলিতে ওবায়দুলের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, আবুল কাশেম রাজনীতির পাশাপাশি চৌমুহনী বাজারের নোয়াখালী জাতীয় হকার্স সমবায় স...